ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার


October 17, 2026 12:45 am
Link Copied!


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া আরও তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া পাঁচ জনের মধ্যে মোজাম্মেল হক (৩২) নামের এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, মোজাম্মেল হকের শয়নকক্ষে ড্রেসিং টেবিলের ড্রয়ারে খাকি কাগজের প্যাকেটে ছয় বান্ডিলে টাকা রাখা ছিল। প্রতিটি বান্ডিলে ৫০০ টাকার ১০০টি নোট ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী টাকাগুলো জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

এর আগে একই দিন ভোর ৪টা ১৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৮ হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় ১৫ অক্টোবর পুঠিয়া থানায় মামলা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ৪৬১ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html