ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বোমা হামলার হুমকিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করলো ইসরায়েলি ফ্লাইট


October 19, 2026 9:05 am
Link Copied!


বোমা হামলার হুমকি পাওয়ার পর তেল আবিব থেকে ভিয়েনাগামী একটি এয়ারবাস এ৩২০ ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি থাকার সময় ক্রুরা বোমা হামলার হুমকি পান। এরপর তারা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে সোফিয়া বিমানবন্দর পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, প্রাথমিক তথ্যে উড়োজাহাজটিতে ছয় জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। তারা সবাই নেমে এসেছেন।

এএফপিকে এয়ারলাইনটি জানায়, উড়োজাহাজে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এয়ারলাইনটি আরও জানায়, উড়োজাহাজের তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হবে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

ফ্লাইটট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনস ৮২ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়ে এবং প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যে দেখা যায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি রোমানিয়ার আকাশসীমায় ঢোকে, এরপর দক্ষিণে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে যায়। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রায় একই সময়ে উড়োজাহাজটি ৭৭০০ স্কোয়াক কোড সম্প্রচার করছিল, যা সাধারণ জরুরি অবস্থার সংকেত।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html