ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী


October 21, 2026 3:30 pm
Link Copied!


দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যারা দুর্নীতি বন্ধের কথা বলছি, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। তা না হলে আমরা ব্যর্থ হবো।

সভায় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নেওয়া শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে উল্লেখ করে তিনি তাদের মাদক থেকে দূরে রাখতে নতুনভাবে চিন্তা করার আহ্বান জানান। এ ক্ষেত্রে শিক্ষকদের সময়োপযোগী ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, কোনও প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়ালে সেটিও গ্রহণযোগ্য হবে না।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html