ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে উত্তাপ, শাহবাগে ১১ দলের প্রতিবাদ

UttorbongoBD
June 16, 2026 4:00 am
Link Copied!


সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় রাজনৈতিক ঐক্য। সমাবেশে লাল-সবুজ পতাকার ভূখণ্ড রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৫ জুন) বিকালে শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী ৩২ জেলার জনগণ পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘লাল-সবুজ পতাকার ভূখণ্ড রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ। কেউ দাদাগিরি করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধানে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চায় জনগণ। কোনও ধরনের আধিপত্যবাদী আচরণ বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন দলের নেতারা।

নেতারা সীমান্ত হত্যা ও পুশইনের ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টন অভিমুখে যায়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html