ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ম্যাচ স্থগিত


October 28, 2026 10:00 pm
Link Copied!


ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্প্যানিশ ফুটবলে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার কোপা দেল রের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

মাদ্রিদের কাছে টলেডোতে দুটি ট্রেনের সংঘর্ষ ও লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনগুলোতে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

বুধবার কোপা দেল রের প্রথম রাউন্ডে মাঠে নামার কথা ছিল শীর্ষ লিগের পাঁচ দল লেভান্তে, আলাভেস, ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগো ও রিয়াল বেতিসের। তবে স্পেনের বড় ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে শেষ ৩২ থেকে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদও নিজেদের ওয়েবসাইটে শোক প্রকাশ করেছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবাকর্মীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

বৃহস্পতিবারের ম্যাচগুলো অবশ্য পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা রয়েছে। তবে বুধবার স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এখনো প্রকাশ করেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html