ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে তরুণীর মৃত্যু


October 22, 2026 8:15 am
Link Copied!


সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  বিজয়া দশমীতে বুধবার (২১ অক্টোবর) কুমিরা বাসস্ট্যান্ড সার্বজনীন পূজামণ্ডপে ঘটনা ঘটে।

তন্নী দে কুমিরা অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তার বিয়ে হয়। পূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিজয়া দশমীতে কুমিরা বাসস্ট্যান্ড সার্বজনীন পূজামণ্ডপে অন্য নারীদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দ্রুত সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার লাশ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ কুমিরা গ্রামে তার বাবার বাড়িতে আছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html