ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?


October 22, 2026 1:30 pm
Link Copied!


দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। একই মানের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা। নির্ধারিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বর্ণের নতুন দাম কত

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হবে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায়।

রুপার গহনার নতুন দাম

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার গহনার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ২৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৫০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩২৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০৭ টাকা।

গহনা কিনতে বাড়তি মজুরি লাগবে 

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। ফলে ক্রেতাকে গহনা কেনার সময় নির্ধারিত দামের সঙ্গে প্রযোজ্য মজুরি যোগ করে অর্থ পরিশোধ করতে হবে।

এ ছাড়া পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা নেওয়ার ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html