ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা আটক


October 22, 2026 3:15 pm
Link Copied!


সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।

পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার এসআই দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।

জানতে চাইলে জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কামাল চেয়ারম্যান থানা হেফাজতে আছেন, যাচাই বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html