ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রোগীদের ভোগান্তির পর রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি স্থগিত


October 22, 2026 4:40 pm
Link Copied!


রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। তবে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিজেদের দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এরপর ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। তবে আগামীকাল (শুক্রবার) সকাল থেকে তারা হাসপাতালের কাজে যোগদান করবেন। আজ কাজে যোগ দেবেন না।’

এর আগে পাঁচদফা দাবিতে বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। এতে সেবাপ্রার্থী রোগীরা ভোগান্তির মধ্যে পড়েন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা। এসব দাবিতে কর্মবিরতি শুরু করেছিলেন তারা।

বৃহস্পতিবার সকালেও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের দেখা যায়নি। নার্স ও মেডিক্যাল কর্মকর্তারা রোগীদের চিকিৎসা দেন। তবে রোগীর চাপের কারণে তাদের সেবা দিতে হিমশিম খেতে হয়। দুপুরে আলোচনার পর কর্মবিরতি স্থগিত করা হয়।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html