ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত কেন ঢাকায়? 


October 22, 2026 5:25 pm
Link Copied!


প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগেই সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি অংশ নিচ্ছেন না।

তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার (২২ অক্টোবর)বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রাষ্ট্রদূত মো. দাউদ আলী অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর জাপান সফরে অংশ নেবেন কিনা সেটি ছুটির পর জানা যাবে।

প্রসঙ্গত, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর টোকিও সফর নির্ধারিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করবেন এবং প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করবেন।

কূটনীতিকদের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রধানমন্ত্রীর সফরের আগে রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করলে— এটি একটি ব্যতিক্রমী ঘটনা।

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্পিত দায়িত্ব পালনে বুধবার (২১ অক্টোবর) টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html