ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ


October 26, 2026 4:50 am
Link Copied!


২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ লীগে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বার্সেলোনা। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-১ গোলের জয় পেয়েছে হোসে মরিনহোর শীর্ষরা। অন্যদিকে ম্যাচের ৮৮ মিনিটে এসে গোল খেয়ে লা লিগার ১০ ম্যাচে এসে প্রথম পরাজয়ের মুখ দেখলো হ্যান্সি ফ্লিকের দল।

ক্যাম্প ন্যুতে রবিবার (২৫ অক্টবোর) রাতের এই ম্যাচে শুরু থেকে বার্সেলোনাকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। এর ফলও পায় ৪১ মিনিটে। রিয়াল ফরোয়ার্ড ডিওমান্ডের বাড়ানো একটি বল বক্সে ক্লিয়ার করতে গিয়ে এমবাপ্পের গায়ে মারেন বার্সা ডিফেন্ডার জেরার্ড মার্টিন। সেটি রিবাউন্ড হয়ে জালে প্রবেশ করে।

প্রথমার্ধে বার্সেলোনার হয়ে দুটি সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা ও লামিন ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। ৬১ মিনিটে গিয়ে এর সফলতাও পায়।

পেদ্রির অসাধারণ এক পাসে জুড বেলিংহ্যামের দুই পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এরপর বেশ কয়েকটি আক্রমণ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।

সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচটি ড্র হচ্ছে, তখনই চমক দেখায় রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা। মিডফিল্ডে অসাধারণ এক বল উইন করে বদলি নামা কামাভিঙ্গাকে দেন। ফ্রান্স মিডফিল্ডার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বলটি বাড়ান এমবাপ্পের দিকে। সেটিকেই জালে জড়ান ফ্রান্স ফরোয়ার্ড। এতেই টানা ৯ ম্যাচ পর লিগে পরাজয় দেখলো বার্সেলোনা। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html