ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম টেস্টে লিটনের খেলা নিয়ে শঙ্কা


October 26, 2026 4:00 pm
Link Copied!


ব্যাট হাতে অনুশীলনে, নেটে খেলেছেন বড় শটও। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটন দাসকে পাওয়া যাবে কি না, সেই নিশ্চয়তা দিতে পারছে না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। হিপের চোট থেকে সেরে ওঠার পথে থাকলেও পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজ। প্রথম ম্যাচে লিটনের খেলা নিয়ে রবিবারও আলোচনা হয়েছে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশের এই ব্যাটার।

রবিবার বিসিবি একাডেমি প্রাঙ্গণে নেটে স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন লিটন। বেশ কিছু বড় শটও খেলেছেন তিনি। তাতে তার পুনর্বাসনে অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তবে নির্বাচক প্যানেলের এক সদস্য জানিয়েছেন, এখনই তার খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ওই সদস্য বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে, নাকি পারবে না। এমন কিছু বলার মতো অবস্থায় এখনো সে নেই।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, পরিস্থিতি এখন ৫০-৫০। তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। আশা করছি, প্রথম টেস্টে খেলার মতো যথেষ্ট সুস্থ হয়ে উঠবে সে। সিরিজের প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হিপে প্রদাহের কারণে লিটন ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। সেই প্রদাহ কমেছে, ব্যথাও আগের চেয়ে হ্রাস পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বারবার চোটজনিত অস্বস্তিতে ভুগছেন তিনি। তাই বিসিবির চিকিৎসক দল তার সুস্থতা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

টিম ম্যানেজমেন্টের আরেক সদস্য বলেন, ‘লিটন এখন অনুশীলন করতে পারছে। কিন্তু কার্যকরী অনুশীলন করতে পারা মানেই শতভাগ ফিট হওয়া নয়। আমাদের আসলে শতভাগ ফিটনেস প্রয়োজন নেই। অন্তত ন্যূনতম প্রয়োজনীয় মান পূরণ করতে পারলেই চলবে। সে কারণেই হয়তো আমরা আরও কিছুটা সময় নিচ্ছি।’

লিটন নিজে খেলতে আগ্রহী বলে জানা গেছে। কিন্তু পুরোপুরি সেরে ওঠার আগে তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, চোট আবার ফিরে এলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন তিনি। এ বিষয়ে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। ঘরের মাঠের সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। সফর শুরু হবে ১৫ নভেম্বর। ফলে লিটনকে নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সামনে থাকা ব্যস্ত সূচিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html