ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫


October 27, 2026 9:15 am
Link Copied!


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিব রয়েছেন। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থামানো ছিল। বাসটি মেরামতের জন্য যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী একটি লরি তাদের চাপা দেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html