ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আপনাদের সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’


October 27, 2026 5:25 pm
Link Copied!


নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজ আহমেদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে বইগুলো বস্তায় ভরে ভ্যানে তোলার দৃশ্য এলাকাবাসী ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ে। টেন্ডার ছাড়াই গোপনে বই বিক্রির ঘটনাটি প্রকাশ হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের বিনামূল্যে বই সংগ্রহ করে বিদ্যালয়টি। অতিরিক্ত চাহিদা দেখিয়ে বই সংগ্রহের পর সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে যান গণমাধ্যম কর্মীরা। সেখানে গিয়ে বই বস্তায় ভরে ভ্যানে তোলার দৃশ্য দেখতে পাওয়া যায়। এ সময় বই কেনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, টেন্ডার ছাড়াই প্রধান শিক্ষক আমার কাছে ২১ টাকা কেজি দরে বিক্রি করেন। আর আমি বিক্রি করবো ২২ টাকা কেজি দরে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ব্যবস্থাপক ও প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যুৎ চত্বরে নিয়মিত এ ধরনের কর্মকাণ্ড চলে। এ ঘটনায়, প্রধান শিক্ষক সাংবাদিকদের ভিডিও মুছে ফেলতে অনুরোধ করেন।

তিনি বলেন, ব্যবস্থাপকের সঙ্গে কথা হয়েছে, আপনাদের সম্মানী দিয়ে দিচ্ছি ভিডিওগুলো ডিলিট করে দেন।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোরসেলীন বলেন,  ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সরকারি পাঠ্যবই শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপকরণ। সেই বই যদি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে কেজি দরে বিক্রি করা হয়, তবে তা গুরুতর অনিয়মের মধ্যেই পড়ে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html