ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত


October 29, 2026 8:05 pm
Link Copied!


ছিপছিপে ফিগার ও ফিটনেসের জন্য বলিউডে পরিচিত দিশা পাটানি। তার ভক্ত-অনুরাগীরা প্রায়ই তার এই ফিটনেসের রহস্য জানতে চান। এমন মেদহীন ফিগারের জন্য অভিনেত্রী কী খান এবং কী পান করেন, এটা জানতে সকলেই উৎসুক।

খাওয়া-দাওয়া কথা ছাড়ুন, এখন চর্চায় দিশার পানি। যার দাম শুনলে চোখ কপালে উঠবে।

প্রায়শই জিমে বা বিভিন্ন অনুষ্ঠানে একটি বিশেষ কাচের বোতল হাতে দেখা যায় দিশার। জানা যায়, তিনি যে পানি পান করেন তা সাধারণ কলের বা ফিল্টারের পানি নয়, বরং বিশ্বের অন্যতম দামি ও এক্সক্লুসিভ পানি।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিশা সপ্তাহে প্রায় পাঁচবার ‘ব্লিং এইচটুও’ স্পার্কলিং ওয়াটার পান করেন। এই পানির দাম শুনে চোখ কপালে উঠতে পারে। রিপোর্ট বলছে, এই বিশেষ পানির একটি ৭৫০ মিলি বোতলের দাম ৫ হাজার থেকে ২৮ হাজার পর্যন্ত।

তবে, দিশা এই পানি পান করেন কিনা বা তিনি কোন ভ্যারিয়েন্টটি ব্যবহার করেন, তা স্পষ্ট নয়। তাই, এই পানির দাম ঠিক কত, তা পুরোপুরি জানা যায়নি।

বলিউডে প্রায় এক দশকের সফল সফরের পর এবার হলিউডে দেখা যাবে দিশাকে। দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার উত্তরসূরি হিসেবে হলিউডের নাম লেখালেন তিনি।

আন্তর্জাতিক আঙিনায় দিশার এই রাজকীয় অভিষেকে বর্তমানে খুশির হাওয়া বিটাউনেও। মূলত অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমেই শুরু হচ্ছে তার নতুন এই হলিউড সফর।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html