ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির

UttorbongoBD
October 30, 2026 5:10 am
Link Copied!


ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণসহ ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিবেদনে ব্যাংকটির পরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে টেকসই অর্থায়ন খাতে ১৭ হাজার ৯২৭ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছে ব্যাংকটি, যা তাদের মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ।

‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ শিরোনামের প্রতিবেদনটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশের মানদণ্ড আইএফআরএস এস ১ ও এস ২ অনুসরণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ২০২৫ সালে ব্যাংকটির পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত কার্যক্রম, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টেকসই অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২০ শতাংশ হলেও ইউসিবির বিতরণের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব খাতে ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করেছে ব্যাংকটি। এ পরিমাণ ব্যাংকটির মেয়াদি ঋণ বিতরণের ৩০ দশমিক ৪০ শতাংশ, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশ। বছর শেষে গ্রিন ফাইন্যান্সের বকেয়া স্থিতি দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা।

পরিবেশবান্ধব শিল্পায়নে সহায়তার অংশ হিসেবে ২৭টি লিড সনদপ্রাপ্ত গ্রিন শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইউসিবি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টি প্ল্যাটিনাম ও ১৩টি গোল্ড সনদপ্রাপ্ত। এ ছাড়া দেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রমে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি সুবিধা দিয়েছে ব্যাংকটি।

প্রতিবেদনে ব্যাংকটির কার্বন নিঃসরণ পরিমাপের তথ্যও রয়েছে। আর্নস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজরি সার্ভিসেসের সহযোগিতায় নিজস্ব কার্যক্রম থেকে সরাসরি ও জ্বালানি ব্যবহারের কারণে সৃষ্ট কার্বন নিঃসরণ—স্কোপ ১ ও স্কোপ ২—হিসাব করেছে ইউসিবি। ঋণ ও অর্থায়নের মাধ্যমে সৃষ্ট নিঃসরণ বা স্কোপ ৩ পরিমাপ করা হয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জয়েন্ট ইমপ্যাক্ট মডেল (জেআইএম) ফাউন্ডেশনের কাঠামো ব্যবহার করে।

এ হিসাবে ২০২৫ সালে ইউসিবির অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট কার্বন নিঃসরণ ছিল ১৯ লাখ ১২ হাজার ২১২ দশমিক শূন্য ৬ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য। প্রতি কোটি টাকা ঋণের বিপরীতে কার্বন নিঃসরণের ঘনত্ব ছিল ৩৭ দশমিক ৫২ টন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ মূল্যায়ন ও অর্থায়ন কার্যক্রমে পরিবেশগত ঝুঁকি বিবেচনা করছে ব্যাংকটি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভৌত ঝুঁকি এবং কম-কার্বন অর্থনীতিতে রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থাপনা জোরদার করছে।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, “জলবায়ু ঝুঁকির মুখোমুখি একটি দেশে পরিচালিত ব্যাংক হিসেবে ইউসিবি বিশ্বাস করে, মূলধনকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির প্রধান অনুঘটক হিসেবে কাজ করতে হবে।”

পরিবেশগত উদ্যোগের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও কাজ করছে ইউসিবি। বর্তমানে ব্যাংকটির ৩৪টি সৌরবিদ্যুৎচালিত শাখা ও চারটি সোলার এটিএম রয়েছে। এ ছাড়া দেশের ৬৪টি জেলায় ৬৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং গ্রাম ও শহরের উদ্যোক্তাদের সহায়তায় ৫০টি বিশেষায়িত সাসটেইনেবল ফাইন্যান্স হেল্প ডেস্ক পরিচালনা করছে ব্যাংকটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউসিবির বিতরণ করা ঋণ দেশের বিভিন্ন খাতে দুই লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে। এসব কর্মসংস্থানের প্রায় ৩০ শতাংশে রয়েছেন নারী কর্মী। এ ছাড়া ২০২৫ সালে ব্যাংকটি জাতীয় কোষাগারে ১৮ হাজার ৩০ কোটি ৫৫ লাখ টাকা জমা দিয়েছে।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ইউসিবিতে আমরা টেকসই ব্যাংকিংকে কেবল করপোরেট বাধ্যবাধকতা হিসেবে দেখি না; বরং একে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের অপরিহার্য ভিত্তি মনে করি।”

ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণ চালুর মাধ্যমে টেকসই কার্যক্রম ও অগ্রগতির তথ্য পাঠক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের কাছে সহজে তুলে ধরতে চায় ইউসিবি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html