ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও


October 30, 2026 10:15 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট প্রদান করেছেন পোপ লিও চতুর্দশ। এর মাধ্যমে প্রথম কোনও পোপ হিসেবে মার্কিন নির্বাচনে এবং সম্ভবত কোনও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

শুক্রবার ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, প্রথম আমেরিকান পোপ শিকাগোতে ডাকযোগে তার ব্যালট জমা দিয়েছেন।

পোপের ইতিহাস নিয়ে একাধিক বইয়ের রচয়িতা ব্রিটিশ ইতিহাসবিদ মাইকেল ওয়ালশ বলেন, আমার মনে হয় না এর আগে কখনও কোনও পোপ গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়েছেন।

ভ্যাটিকান সূত্র জানাচ্ছে, শিকাগোতে জন্ম নেওয়া পোপ তার বাপ্তিস্মের নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট হিসেবে নিউ লেনক্সের শিকাগো শহরতলিতে ভোটার হিসেবে নিবন্ধিত। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কোনও আইনি বাধা নেই।

২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি জনগণকে নাগরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আসছেন। ইরান যুদ্ধে মার্কিন প্রশাসনের নীতির সমালোচনা এবং অভিবাসন ইস্যু নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল।

ধারণা করা হচ্ছে, পোপের ব্যালটে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট, গভর্নর এবং প্রতিনিধি পরিষদের নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ২০১১ সালে রিভারেন্ড হিসেবে ইলিনয়ে মৃত্যুদণ্ড বাতিলের জন্য তৎকালীন গভর্নরকে ধন্যবাদ জানিয়ে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন তিনি।

সূত্র: সিএনএন





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html