ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কাদের নিয়ে আসছে


October 31, 2026 8:55 am
Link Copied!


সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ঢাকায় আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নওশাদ মুসা জাতীয় দলের দায়িত্ব পালন করবেন এই প্রতিযোগিতায়। তার সহকারী হিসেবে থাকছেন বিবিয়ানো ফার্নান্দেজ।

সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ভারতের অনূর্ধ্ব-১৫ দলের কোচের দায়িত্ব পালন করেছেন বিবিয়ানো।

ঢাকার দলে লিস্টন কোলাসাও, সুরেশ সিং, চিঙ্গেলসানা, নিখিল, ফারুক চৌধুরীদের মতো সিনিয়র ফুটবলারদের নিয়ে সাফে আসছে ভারত। 

সাফ চ্যাম্পিয়নশিপে ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ব্লু টাইগার্সরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। 

অপরদিকে স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও ভুটান।

ভারতের ২৮ সদস্যের দলের ১৮ জন আগামী ৩ নভেম্বর কলকাতা থেকে ঢাকায় আসবেন। বাকি ১০ জন পরবর্তী কয়েক দিনে দলের সঙ্গে যোগ দেবেন।

২০২৩ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার তাদের সামনে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। সব ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপসচিব এম সত্যনারায়ণ দল ছাড়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ক্লাবগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের জন্য খেলোয়াড়দের ছেড়ে দেওয়ায় সব ক্লাবকে ধন্যবাদ জানাই। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ায় তাদের সহযোগিতা ও সমর্থনকে আমরা সম্মান করি।’

ভারতের ২৮ সদস্যের দল

গোলকিপার: আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আবদুল রাবি, বিজয় ভার্গিস, চিনগলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উভাইস, নাথান রড্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেস, এবিনদাস ইয়েসুদাসান, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নৌফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম। 

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html