ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে

UttorbongoBD
October 31, 2026 6:00 pm
Link Copied!


রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এসময় রাস্তা ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত না হলে সিটি করপোরেশনের কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তিনি বলেন, যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসি প্রশাসক। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীসহ ডিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও আমরা নিউ মার্কেট এলাকায় এসেছি। এর আগেও আপনারা দেখেছেন, আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। কিন্তু এরপরও হকারদের বারবার অনুরোধ করার পরেও তারা আবার রাস্তায় ফিরে আসেন। আমরা বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা এ কাজ থেকে বিরত থাকবেন। অন্যথায়, আপনাদের মালামাল জব্দ এবং আপনাদের বিরুদ্ধে মামলা দিতে আমরা বাধ্য হবো।

নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার এই এলাকার নেতাকর্মীদের বলবো, আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। রাস্তার বিষয়ে কথা পরিষ্কার—নিউ মার্কেটের সামনের রাস্তায় কোনও দোকান বসতে পারবে না, কোনও হকার বসতে পারবে না। জায়গাটি একদম পরিষ্কার রাখতে হবে। এ বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ, ঢাকার নিউ মার্কেট একটি গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। কাজেই নিউ মার্কেটের পাশের ফুটপাত পরিষ্কার রাখতে হবে। কোনোভাবেই যেন জনগণের চলাচলে অসুবিধা না হয়, সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

আবদুস সালাম বলেন, আমরা আশা করবো, আজকের এই অভিযান পরিচালনার পরও যেন এই অবস্থা বহাল থাকে। এ জন্য স্থানীয় নেতাদের সহযোগিতা করার আহ্বান জানাবো। যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে। এ বিষয়ে কোনও ছাড় নেই। অভিযান অবশ্যই ফলপ্রসূ হবে। ফলপ্রসূ হওয়া ছাড়া কোনও বিকল্প নেই। কারণ, আমরা কোনোভাবেই রাস্তায় হকার বসতে দেবো না। এটা পরিষ্কার কথা।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা আগেও বলেছি, মন্ত্রণালয় থেকে যে নীতিমালা দেওয়া হয়েছে, সেখানে হকারদের জন্য যে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছিল, তা নিয়ে তাঁদের আপত্তি ছিল। তাঁরা সার্ভিস চার্জ কমানোর দাবি জানিয়েছিলেন। বিষয়টি কমানোর জন্য আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় আগামীকালের মধ্যেই সার্ভিস চার্জ কমিয়ে আমাদের জানিয়ে দেবে বলে জানিয়েছে। তারা জানানোর পরই আমরা তালিকা করবো। তালিকার বাইরে কোনও হকার কোথাও বসতে পারবেন না। রাস্তায় কোনও হকার বসতে পারবেন না। এটাই পরিষ্কার কথা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html