ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয়


November 1, 2026 4:20 am
Link Copied!


রাজাকার ও সাম্প্রজ্যবাদের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করার সংগ্রামের ধারায় দলীয় সভাপতি হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং জেলা-উপজেলা কমিটিসমূহ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে  বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়  কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান ঝকি, জাসদ স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আলী হাসান তরুণ, জাতীয় নারী জোটের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া প্রমূখ।

আলোচনা সভায় নেতারা বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামে যে নেতা-কর্মীরা শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। বক্তারা জাসদের নেতা-কর্মীদের অভিবাদন জানিয়ে বলেন, জাসদের নেতা-কর্মীরা কোনও ধরনের রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে, ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে জাসদের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন। বক্তারা মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে ফরমায়েশি রায়ে দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html