ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক জেলার ৪ কলেজে শিক্ষার্থী ২২ জন, পাস করেনি কেউ


November 1, 2026 4:25 am
Link Copied!


জামালপুরে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের হার শূন্য শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ছয়জন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন। গত বছরও এই কলেজের ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি। ফলে টানা দুই বছর প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য রইল।

এছাড়াও মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, ‘তাদের প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষকেরা জীবিকা নির্বাহের জন্য অন্য পেশায় যুক্ত থাকায় নিয়মিত পাঠদান সম্ভব হয় না। আগামীতে এ পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করবেন তারা।’ 

এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে নিবিড় তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html