ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানেশ কুমার জেলে যাবেন: দিল্লির সমাবেশে ২০২৪-এর নির্বাচনকে অবৈধ বললেন রাহুল


November 1, 2026 8:35 pm
Link Copied!


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানো হবে এবং শেষ পর্যন্ত তিনি জেলে যাবেন বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রবিবার তিনি অভিযোগ করেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ভোটার তালিকায় কারসাজির মাধ্যমে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে হিন্দিতে বক্তব্য দিতে গিয়ে গান্ধী বলেন, এই ভোট চুরি কোনও সাধারণ চুরি নয়। এটি ভারতের প্রতিটি কণ্ঠস্বর চুরি। একে বলে রাষ্ট্রদ্রোহ। তার যুক্তি, জ্ঞানেশ কুমার ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতেন না, অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না। তিনি গত লোকসভা নির্বাচনকে অবৈধ বলেও অভিহিত করেন।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে এবং ভোটার তালিকায় কারচুপি করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে। তার দাবি, ওই নির্বাচনের পর ১৫ শতাংশ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। ২০২৪ সালে আমাদের (ইন্ডিয়া জোট) আর বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর মধ্যে ব্যবধান ছিল ৩ শতাংশ। ২০২৪ সালের নির্বাচন অবৈধ ছিল। নির্বাচন কমিশনের তথ্যই এ কথা বলছে বলে তিনি দাবি করেন।

২০২০-২১ সালের করোনা মহামারি নিয়ে নিজের আগের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, আমি যা বলি, তা সবসময় সত্য হয়, তাই না? তিনি ঘোষণা করেন, আমি ভারতের প্রতিটি নাগরিক ও প্রতিটি তরুণকে বলছি, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।

বিজেপির মতাদর্শিক মূল সংগঠন আরএসএসের বিরুদ্ধে শিক্ষা থেকে তদন্ত সংস্থা পর্যন্ত দেশের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগও করেন গান্ধী। তিনি বলেন, এ কারণে কৃষক, শ্রমিক ও তরুণেরা তাদের অধিকার পান না।

নিজের কল্পনার ভারতের বর্ণনায় হিন্দু পুরাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে কেউ শিবজি কী বরাত-এ (শিবের বিয়ের শোভাযাত্রা) যোগ দিতে পারে। কাউকে আটকানো হয় না। আমরা এমন ভারত চাই।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রকে শেষ হতে দেব না। সংবিধানকে ধ্বংস হতে দেব না। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানে অর্থের জোরে আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, আপনার যত অর্থই থাকুক, আপনি সংবিধানের চেয়ে বড় নন। সংবিধান আপনার চেয়ে বড়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html