ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির


November 1, 2026 11:00 pm
Link Copied!


অ্যান্টিগুয়া ও বারবুডায় ১ থেকে ৪ নভেম্বর  অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এ লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন তিনি। দুবাই ও লন্ডন হয়ে রবিবার (১ নভেম্বর) তাঁর সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি ‘কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক’ এর উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, কমনওয়েলথ বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। এই সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html