ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাইলফলক থেকে ১৫ গোল দূরে, তবু মাঠে নামছেন না রোনালদো


November 2, 2026 8:25 am
Link Copied!


সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিকের পরও মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে উজবেকিস্তানের ক্লাব পাখতাকোরের বিপক্ষে আল নাসরের পরবর্তী ম্যাচে খেলবেন না পর্তুগিজ মহাতারকা। সোমবার (২ নভেম্বর) তাসখন্দে অনুষ্ঠেয় ম্যাচের জন্য দলের সঙ্গে সফর করছেন না ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রোনালদো ছাড়াও আল নাসরের আরও দুই তারকা ফুটবলারকে দলে রাখেননি কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু। ফ্রান্সের কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানও যাচ্ছেন না উজবেকিস্তানে।

কেন নেই রোনালদো?

সৌদি সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতার ব্যস্ত সূচির জন্যই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পোস্টেকোগলু। খেলোয়াড়দের ক্লান্তি সামলে পরবর্তী ম্যাচগুলোর জন্য সতেজ রাখতেই এই পরিকল্পনা। রোনালদোর অনুপস্থিতির পেছনে চোটের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

তার পরিবর্তে সফরকারী দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড আবদুলরহমান সুফিয়ানি। 

হ্যাটট্রিকের পরই বিশ্রাম

অথচ রোনালদোর বিশ্রামের সিদ্ধান্তটি এসেছে তার দুর্দান্ত পারফরম্যান্সের কয়েক দিন পরই। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে ৫-৩ গোলের জয়ের দিন হ্যাটট্রিক করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

তিন গোলের সুবাদে ক্যারিয়ারে তার মোট গোল দাঁড়িয়েছে ৯৮৫। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর মাত্র ১৫টি। ওই ম্যাচে জোয়াও ফেলিক্সও দারুণ খেলেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল।

এমন দুর্দান্ত ফর্মে থাকার পরও পাখতাকোরের বিপক্ষে রোনালদোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে প্রথম দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়েছে আল নাসর। পাখতাকোরের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান উন্নত করতে চাইবে সৌদি ক্লাবটি।

কবে ফিরবেন রোনালদো?

আগামী শুক্রবার (৬ নভেম্বর) সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন রোনালদো। তবে তার খেলা নির্ভর করবে কোচ পোস্টেকোগলুর দল নির্বাচনের ওপর।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html