ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের


November 2, 2026 5:00 pm
Link Copied!


ভারতীয় নৌবাহিনীর জন্য আটটি ‘নেক্সট জেনারেশন কর্ভেট’ (এনজিসি) যুদ্ধজাহাজ নির্মাণে দুটি রাষ্ট্রায়ত্ত জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৫৩ হাজার ৮৬৬ কোটি ৫০ লাখ রুপি বা প্রায় ৬৪০ কোটি ডলার ব্যয়ের এই চুক্তির অধীনে কলকাতার ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’ (জিআরএসই) পাঁচটি এবং ‘গোয়া শিপইয়ার্ড লিমিটেড’ (জিএসএল) বাকি তিনটি যুদ্ধজাহাজ তৈরি করবে। সোমবার (২ নভেম্বর) নয়াদিল্লিতে প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে চুক্তি দুটি চূড়ান্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ভারতের নিজস্ব জাহাজ নির্মাণ ব্যবস্থার জন্য এটি বড় এক সুখবর। এই প্রকল্প প্রতিরক্ষা খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বেসরকারি শিপইয়ার্ড এবং ছোট-মাঝারি শিল্পসহ দেশের অন্যান্য অংশীদারদের সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি আরও জানান, আগামী এক দশকে এই প্রকল্পের মাধ্যমে জাহাজ নির্মাণ কারখানাগুলোতে প্রায় ৭২ লাখ কর্মদিবস এবং সহযোগী শিল্প ও ছোট প্রতিষ্ঠানগুলোতে আরও ৪ কোটি ৬০ লাখ কর্মদিবসের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় প্রযুক্তি, কাঁচামাল ও দক্ষতার ব্যবহারের মাধ্যমে প্রতিরক্ষায় ভারতের ‘আত্মনির্ভরশীলতা’ অর্জনে বড় ভূমিকা রাখবে।

নতুন প্রযুক্তির এই যুদ্ধজাহাজগুলো আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির নিচের যেকোনও হুমকি মোকাবিলায় আধুনিক ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সেন্সরে সজ্জিত থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই জাহাজগুলো বাণিজ্যিক সমুদ্রপথের নিরাপত্তা জোরদার, সাবমেরিন ও সমুদ্রপৃষ্ঠের শত্রু মোকাবিলা, উপকূল রক্ষা এবং নজরদারি চালাতে নৌবাহিনীর সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

এই প্রকল্পটিকে ভারতের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো নিজেদের নকশা করা যুদ্ধজাহাজ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বাছাইকৃত রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করতে যাচ্ছে।

২০৩০ সাল থেকে যুদ্ধজাহাজগুলো নৌবাহিনীতে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে সামরিক সরঞ্জাম উৎপাদনে ভারতের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে নৌবহরে এসব ছোট ও দ্রুতগামী যুদ্ধজাহাজ যুক্ত করা হচ্ছে। 

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html