ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার পথ খুঁজছেন আমির?


November 2, 2026 3:25 pm
Link Copied!


পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে আবারও আলোচনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ডে বসবাস করা আমিরের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার খবরও জানা গেছে। ফলে আসন্ন আইপিএল নিলামেও তার অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।

আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে এপিএলের ড্রাফট। সেখানে নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকায় আমিরকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। তবে ড্রাফটের নিবন্ধনে তার জাতীয়তা দেখানো হয়েছে পাকিস্তানি এবং বসবাসের ঠিকানা যুক্তরাজ্য।

সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বর্তমানে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। ধারণা করা হচ্ছে, আসন্ন আইপিএল নিলামের জন্যও ইংল্যান্ড থেকেই নিবন্ধন করবেন তিনি।

এ ক্ষেত্রে অতীতের নজিরও রয়েছে। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার নিষেধাজ্ঞা থাকলেও সাবেক পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদ ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএলে খেলেছেন। কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

আমিরকে নিয়ে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় কি না, তা জানা যাবে আগামী ১৬ ডিসেম্বর। গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের মিনি নিলাম। আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি। ২০২৪ সালের জুনে ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল পাকিস্তানের হয়ে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html