ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

UttorbongoBD
November 2, 2026 11:20 pm
Link Copied!


রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় বাসের চাপায় আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

পথচারী ইমরান ফকির জানিয়েছেন, দুপুরের দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের পাশে যাত্রাবাড়ীগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী (চালক) আমিরুল ইসলাম আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

নিহতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, তার বাসা শ্যামপুরের ফরিদাবাদ মেডিক্যাল রোড এলাকায়। বাবার নাম মো. ইউসুফ আলী ও মা উজালা বেগম।

ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের চারপাড়া গ্রামে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html