ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন

UttorbongoBD
November 2, 2026 11:25 pm
Link Copied!


বাংলাদেশে পরিকল্পিত ‘সুখের শহর’ নির্মাণের উদ্যোগ নিয়েছে কোচ কাঞ্চন একাডেমি। ‘হ্যাপিলি’ (HAPPILI) নামের এ শহরের মহাপরিকল্পনা গত ৩১ অক্টোবর রাজধানীর ফোর্টিসের উন্মুক্ত মাঠে আয়োজিত ‘ব্রেভ ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠানে উন্মোচন করা হয়।

সোমবার (২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘মানি কান্ট বাই হ্যাপিনেস। অ্যা সিটি ক্যান’—এই দর্শনকে সামনে রেখে শহরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তাদের মতে, আধুনিক নগরজীবনে বস্তুগত সচ্ছলতার পাশাপাশি মানুষের সুখ, পারিবারিক বন্ধন ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।

কোচ কাঞ্চন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ব্রেভ ফ্যামিলি ডে-তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের জন্য আবাসন ও পেশাগত যোগাযোগের কেন্দ্র হিসেবে ‘ব্রেভ ভ্যালি’ (BRAVE Valley)-এর পরিকল্পনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের বিশেষ সেশনে বাংলাদেশের প্রথম সার্টিফায়েড হ্যাপিনেস কোচ ও বেস্টসেলার লেখক কোচ কাঞ্চন বলেন, ‘ব্যবসায়িক সাফল্যের চূড়ান্ত সার্থকতা লুকিয়ে আছে একটি সুখী পরিবার ও মানসিক প্রশান্তির মধ্যে।’ আধুনিক করপোরেট জীবনে সাহসী সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামগ্রিক সামাজিক সুখ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উৎসবে শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘আঁকি আমার সুখের শহর’ ও ‘লিখি আমার সুখের শহর’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা তাদের স্বপ্নের সবুজ ও নিরাপদ শহরের চিত্র তুলে ধরে। এ ছাড়া দিনব্যাপী আয়োজনে ছিল পারিবারিক ক্রীড়া প্রতিযোগিতা, করপোরেট সেশন ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে ‘জিতাও ফাউন্ডেশন’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়। ‘আজ আপনি কাকে জিতিয়েছেন?’ প্রতিপাদ্য সামনে রেখে ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দেশব্যাপী বিভিন্ন প্রকল্প পরিচালনার পরিকল্পনা জানিয়েছে।

‘সবাই সবার হাত বাড়াই, জিতিয়ে দিয়ে জিতবো সবাই’—এই প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html