ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তান প্রিমিয়ার লিগে সাকিব


November 3, 2026 9:05 am
Link Copied!


আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের বড় বহর। আগামী ৩ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাসসহ দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ড্রাফটের সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব ও লিটন। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও পেসার নাহিদ রানা।

প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের আরও ১২ ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সব মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে ৪৬২ জন ক্রিকেটারকে নিয়ে হবে এবারের ড্রাফট। ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ডের পাশাপাশি রয়েছে সিলভার ও এমার্জিং ক্যাটাগরি। ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি থাকছেন আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল, ইমরান তাহির, আকিল হোসেন, কুশল পেরেরা, ইমাম-উল-হক, সাইম আইয়ুব, ফখর জামান, চারিথ আসালাঙ্কা ও সাহেবজাদা ফারহান।

নতুন আঙ্গিকে পাঁচ দল নিয়ে এবারের এপিএল শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর। তবে টুর্নামেন্টের ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে আফগানিস্তানের পরিবর্তে পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে।

এর আগে ২০১৮ সালের শুরুতে এপিএল চালু করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাঁচ দলের সেই টুর্নামেন্ট অবশ্য এক মৌসুমের বেশি টেকেনি। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা অংশ নিলেও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বড় ধরনের বিরোধ এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে উদ্বেগের কারণে প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html