ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে যোগাসন!


November 3, 2026 12:10 pm
Link Copied!


ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিংবা চুলের যত্ন নিতে অনেকেই নিয়মিত পার্লারে যান। ব্যবহার করেন নানা প্রসাধনীও। কিন্তু ত্বক ও চুলের সুস্থতার জন্য শুধু বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়। প্রয়োজন শরীরের সামগ্রিক যত্ন। আর সেই যত্নের অন্যতম উপায় হতে পারে নিয়মিত যোগাসন অভ্যাস। নিয়মিত শরীরচর্চা করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং মানসিক চাপ কমে, যার ইতিবাচক প্রভাব পড়ে ও চুলের স্বাস্থ্যের ওপরও। তবে যোগাসন করলেই অল্প দিনে বলিরেখা মুছে যাবে বা চুল পড়া বন্ধ হবে না। সঙ্গে স্বাস্থ্যসম্মত খাবার ও জীবনযাপন জরুরি।

যোগাসনের সময় শরীরের বিভিন্ন পেশির সঙ্কোচন ও প্রসারণ ঘটে। নিয়মিত অভ্যাসে শরীর সক্রিয় থাকে, মনও শান্ত হয়। বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুম ত্বক ও চুলের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তাই রূপচর্চার পাশাপাশি শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাও জরুরি।


সর্বাঙ্গাসন (ছবি: সংগৃহীত)

সর্বাঙ্গাসন

চিত হয়ে শুয়ে প্রথমে পা দু’টি একসঙ্গে ওপরের দিকে তুলুন। এ বার হাতের তালু দিয়ে কোমর ও পিঠে ভর দিয়ে ধীরে ধীরে শরীর উপরে তুলতে হবে। চেষ্টা করুন, কাঁধ থেকে পা পর্যন্ত শরীর যতটা সম্ভব সোজা রাখতে। থুতনি বুকের কাছে থাকবে। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে নিতে কয়েক সেকেন্ড এই অবস্থানে থাকুন। তার পর ধীরে ধীরে আগের ভঙ্গিতে ফিরে আসুন। তবে এই আসন ঘাড় ও মেরুদণ্ডে চাপ সৃষ্টি করতে পারে। তাই প্রশিক্ষকের তত্ত্বাবধান ছাড়া অভ্যাস করা উচিত নয়।


মণ্ডুকাসন (ছবি: সংগৃহীত)

মণ্ডুকাসন

প্রথমে বজ্রাসনের ভঙ্গিতে বসুন। অর্থাৎ হাঁটু ভাঁজ করে পায়ের উপর বসতে হবে। এ বার ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে হাত দু’টি মাটিতে রাখুন। হাঁটু ও ঊরু যতটা সম্ভব মাটির কাছাকাছি রাখার চেষ্টা করুন। শরীরের সক্ষমতা অনুযায়ী এই অবস্থানে কয়েক সেকেন্ড থাকুন। তার পর ধীরে ধীরে আগের ভঙ্গিতে ফিরে আসুন। হাঁটু বা কোমরে ব্যথা থাকলে এই আসন করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।


মৎস্যাসন (ছবি: সংগৃহীত)

মৎস্যাসন

ম্যাটের ওপর চিত হয়ে শুয়ে পড়ুন। হাত দু’টি শরীরের পাশে রাখুন। এ বার কনুইয়ে ভর দিয়ে বুক ধীরে ধীরে উপরে তুলুন। মাথার পেছনের অংশ আলতো করে মাটিতে ঠেকিয়ে রাখুন। এই অবস্থানে স্বাভাবিক ভাবে শ্বাস নিন। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে আগের ভঙ্গিতে ফিরে আসুন। ঘাড়ে যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে দিকে খেয়াল রাখতে হবে।

মনে রাখবেন, যোগাসন ত্বক ও চুলের যত্নের একটি সহায়ক অভ্যাস মাত্র। এর পাশাপাশি প্রয়োজন সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং ত্বক ও চুলের উপযুক্ত পরিচর্যা। কোনও আসন করতে গিয়ে ব্যথা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে থেমে যান। বিশেষত ঘাড়, কোমর বা হাঁটুর সমস্যা থাকলে যোগাসন শুরুর আগে চিকিৎসক বা প্রশিক্ষকের পরামর্শ নিন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html