ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন দায়িত্বে ইশরাক হোসেন


November 4, 2026 11:10 am
Link Copied!


বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ২৯ সদস্যের এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। 

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশ অনুযায়ী, আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

নতুন কমিটির চার সহসভাপতি হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম। এ ছাড়া মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। 

কমিটির দুই যুগ্ম সম্পাদক হলেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. হাবিবুল্লাহ পারভেজকে। 

নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ, আন্তর্জাতিক রেফারি ও বিচারকরা। 

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যেই নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html