ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের


November 4, 2026 7:55 pm
Link Copied!


মহানবীর (সা.) সুন্নাহ অনুসরণ করে বৃষ্টি ও রহমতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করতে দেশজুড়ে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির প্রার্থনার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কাতারজুড়ে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে।

আমিরি দেওয়ান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি লুসাইল ঈদগাহ বা মাঠে সমবেত মুসল্লিদের সঙ্গে নিজে উপস্থিত থেকে এই ইস্তিস্কার নামাজ আদায় করবেন।

কাতারের আওকাফ ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয় দেশের নাগরিক ও প্রবাসীদের রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণে সর্বসম্মতিক্রমে এই নামাজে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ঠিক ৫:৫৯ মিনিটে কাতারজুড়ে নির্ধারিত মসজিদ ও জামাত কেন্দ্রগুলোতে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হবে।

নামাজে অংশগ্রহণের পূর্বে তওবা করা, পাপ কাজ থেকে বিরত থাকা, দান-সদকা করা এবং বিনম্র অন্তরে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে হাজির হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ইসলামে ‘ইস্তিস্কা’ অর্থ বৃষ্টি প্রার্থনা করা। অনাবৃষ্টিকালে বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে সমবেতভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, দোয়া ও রোনাজারি করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা-তাবেয়ীন অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিগফার ও দোয়ার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন এবং সমবেত লোকদের নিয়ে সালাতুল ইস্তিস্কা আদায় করে বৃষ্টির জন্য দোয়া করতেন। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরেও জাতীয়ভাবে কাতারে এই সুন্নাহ পালিত হতে যাচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html