ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, সেই চক্রের আরও দুজন গ্রেফতার


November 4, 2026 8:10 pm
Link Copied!


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চাঁদপুর জেলা পুলিশের অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।

সর্বশেষ গ্রেফতার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, লোভনীয় বিজ্ঞাপন, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্যামল চন্দ্র শীলের ছেলে শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার তরিৎ সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশ জানায়, তারা অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। চক্রের ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, ‘গ্রেফতার দুই আসামিকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ দুইজনসহ এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html