ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হালান্ডের গোলে সেরা আটে ম্যান সিটি


November 5, 2026 7:45 am
Link Copied!


চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির মাঠে দুইবার লিড হারিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের গোলে আরবি লাইপজিগকে ৩-২ ব্যবধানে হারিয়েছে এনজো মারেসকার দল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার সেরা আটে উঠে এসেছে সিটি।

ব্রাইটনের কাছে ঘরের মাঠে হারের পর দলে চারটি পরিবর্তন আনেন মারেসকা। রুবেন দিয়াসকে বেঞ্চে রেখে অধিনায়কের আর্মব্যান্ড পরানো হয় হালান্ডকে।

ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল ছিল সিটির কাছে। তবে গোলের উদ্দেশ্যে বেশি শট নেয় লাইপজিগ। সিটির ১২ শটের বিপরীতে স্বাগতিকদের শট ছিল ১৪টি। পুরো ম্যাচে বাম দিক দিয়ে অ্যান্টোনিও নুসা ও ডেভিড রাউম সিটির রক্ষণকে বেশ চাপে রাখেন।

৩৭ মিনিটে কাস্তেলো লুকেবা নিজেদের জালেই বল পাঠালে এগিয়ে যায় সিটি। নিকো ও’রাইলির ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন লাইপজিগের এই খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে স্বাগতিকরা। ৪৯ মিনিটে ব্রাজান গ্রুদা সিটির এলিয়ট অ্যান্ডারসনকে কাটিয়ে বল বাড়ান রিডলে বাকুকে। তার শট জিয়ানলুইজি দোন্নারুম্মার কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।’

৫৮ মিনিটে ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেডে গোল করে সিটিকে আবারও এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। তবে তিন মিনিট পরই সমতায় ফেরে লাইপজিগ। বদলি হিসেবে নামা ক্রিস্টোফার এনকুনকুর চিপ করা পাস থেকে গোল করেন নুসা।

শেষ পর্যন্ত ৭৮ মিনিটে জয়সূচক গোলটি করেন হালান্ড। অ্যান্ডারসনের নিচু ক্রস থেকে স্লাইড করে বল জালে পাঠান তিনি। লাইপজিগের বিপক্ষে এটি তার শেষ নয় ম্যাচে ১৩তম গোল।

এই জয়ে নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে ম্যাচ শেষ করেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে রয়েছে লাইপজিগ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html