ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জামায়াতের নিন্দা


November 5, 2026 4:25 pm
Link Copied!


কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই নিন্দা জানান। 

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের জের ধরে কোনও নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’  

জুবায়ের বলেন, ‘আমি আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।’ 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html