ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা


November 5, 2026 1:40 am
Link Copied!


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ২৭ জেলা এবং মহানগরে নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে ২০২৪ এর আগে থেকে দায়িত্ব পালন করা আমিররা পুনর্নির্বাচিত হয়েছেন।

জামায়াতের রুকনদের (সদস্য) গোপন ভোটে জেলা এবং মহানগর আমিররা নির্বাচিত হয়েছেন। গত মাসে ভোটগ্রহণ করা হয় জেলা এবং মহানগরে। তবে কুমিল্লা মহানগর আমিরের নাম ঘোষণা করা হয়নি। সেখানে নির্বাচনের এক পক্ষের সমর্থকরা হামলা করে। এতে সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ এবং নায়েবে আমির এ কে এম এমদাদুল হককে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত।

নতুন আমির নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে এনামুল হক, রংপুরে জেলা এনামুল হক, কুড়িগ্রামে আজিজুর রহমান সরকার, জয়পুরহাটে গোলাম কিবরিয়া, বগুড়া মহানগরে আবদুল মালেক, পাবনায় নজরুল ইসলাম, নওগাঁয় মাহফুজুর রহমান, রাজশাহী মহানগরে ডা. মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ায় খন্দকার এ কে এম আলি মহসিন, ঝিনাইদহে আবদুল আউয়াল, মাগুরায় সাঈদ আহমাদ, খুলনা জেলায় কবিরুল ইসলাম, বরিশালে ড. মাহফুজুর রহমান, পিরোজপুরে আবদুর রব, ময়মনসিংহ মহানগরে আসাদুজ্জামান সোহেল, কিশোরগঞ্জে আজিজুল হক, গাজীপুর মহানগরে খায়রুল হাসান, গাজীপুর জেলায় সেফাউল হক, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, লক্ষীপুরে এ. আর. হাফিজুল্লাহ, চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম এবং খাগড়াছড়িতে মিনহাজুর রহমান।

পুনর্নির্বাচিত জেলা এবং মহানগর আমিররা হলেন: পঞ্চগড়ে ইকবাল হোসাইন, নীলফামারীতে আব্দুস সাত্তার এমপি, লালমনিরহাটে আবু তাহের, রংপুর মহানগরে এ টি এম আজম খান, গাইবান্ধায় আব্দুল করিম সরকার এমপি, বগুড়া জেলায় আবদুল হক সরকার, সিরাজগঞ্জে শাহিনুর আলম, চাঁপাইনবাবগঞ্জে আবুজর গিফারী, রাজশাহী জেলায় আবদুল খালেক, নাটোরে ড. মীর নুরুল ইসলাম, মেহেরপুরে তাজউদ্দীন খান এমপি, চুয়াডাঙ্গায় রুহুল আমিন এমপি, যশোরে গোলাম রছুল এমপি, নড়াইলে আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে রেজাউল করিম, খুলনা মহানগরে মোহাম্মদ মাহফুজুর রহমান, সাতক্ষীরায় শহীদুল ইসলাম, বরগুনায় মো. মহিববুল্লাহ, পটুয়াখালীতে নাজমুল আহসান, ভোলায় জাকির হোসেন, বরিশাল মহানগরে জহির উদ্দিন মুহাম্মদ বাবর, ঝালকাঠিতে হাফিজুর রহমান, শেরপুরে হাফিজুর রহমান, ময়মনসিংহ জেলায় আবদুল করিম, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দীন, দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল এমপি, মানিকগঞ্জে কামরুল ইসলাম, মুন্সিগঞ্জে আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলায় মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরে মুহাম্মদ আবদুল জব্বার, গোপালগঞ্জে রেজাউল করিম, মাদারীপুরে মোখলিসুর রহমান, শরীয়তপুরে আবদুর রব হাশেমী, সিলেট মহানগরে ফখরুল ইসলাম, সিলেট জেলায় হাবীবুর রহমান, হবিগঞ্জে কাজী মোখলিছুর রহমান, কুমিল্লা উত্তরে আবদুল মতিন, দক্ষিণে মো. শাহজাহান. চাঁদপুরে বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইছহাক খন্দকার, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার. দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে নুর আহমদ আনোয়ারী, রাঙ্গামাটিতে মোহাম্মদ আবদুল আলীম ও বান্দরবানে এস. এম. আবদুছ ছালাম আজাদ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html