ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক


November 6, 2026 5:00 am
Link Copied!


গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম হয়েছে। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবকগুলোর দেখা মেলে। তবে শাবকগুলো মাদি না পুরুষ, তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

বর্তমানে শাবকগুলো দিনভর মায়ের সঙ্গে বনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যায় মা নীলগাই।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, গাছের ছায়ায় সতর্ক অবস্থায় বিশ্রাম নিচ্ছে একটি নীলগাই। কিছুটা দূরে সতর্ক অবস্থানে থেকে শাবকদের দিকে নজর রাখছে মা নীলগাই।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায়। শাবকগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক দেখাশোনার জন্য হরিণ সাফারির দায়িত্বে থাকা একজনকে নিয়োজিত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো। নিরাপত্তার কথা বিবেচনা করে কাছাকাছি গিয়ে শাবকগুলোর লিঙ্গ শনাক্তের চেষ্টা করেনি কর্তৃপক্ষ।

তারেক রহমান আরও জানান, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তী সময়ে পার্কে কয়েকটি শাবকের জন্ম হয়েছে। সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কে রয়েছে ৯টি নীলগাই। নতুন চারটি শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html