ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তপুর গোলের পর সান মারিনোর সমতা

UttorbongoBD
June 6, 2026 12:00 am
Link Copied!


ফিফা প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্টের ম্যাচে তপু বর্মণের গোলে লাল সবুজ দল এগিয়ে রয়েছে। 

সান মারিনোর মাঠে ম্যাচের ১৭ মিনিটে বক্সের ভিতরে বল পেয়ে জামাল ভূঁইয়ার লক্ষ্যে শট রক্ষণে বাধা পায়। এর দুই মিনিট পরেই তপু বর্মণের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ডান দিক থেকে শেখ মোরসালিনের মাপা ক্রসে তপু অন্য প্রান্তে বুদ্ধিদ্বীপ্ত হেডে জাল কাঁপান। গোলকিপার জায়গা থেকে ঝাঁপালেও গোল বাচাতে পারেননি।

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টার দিকে ইউরোপীয় দেশ সান মারিনোর অন্যতম শহর সেরাভেল্লেতে ‘সান মারিনো স্টেডিয়ামে’ খেলতে নামেন ডুলির শিষ্যরা। ম্যাচে একাদশে আছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া, যিনি কাবরেরার সময় বেঞ্চে সময় কাটাতেন। আর শমিত সোমের জায়গা হয়নি একাদশে।

এছাড়া অনেক দিন পর দলে ফিরে একাদশে জায়গা পেয়েছেন উইংগার রফিকুল ইসলাম। ম্যাচের আগে বাংলাদেশের কোচ ডুলি ম্যাচটি কঠিন হবে জানিয়েছিলেন। র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘আমরা র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকলেও এখানে এক অর্থে আমরাই আন্ডারডগ। কারণটা হলো—বিশ্বের অন্যান্য নিচু সারির দলগুলো যে ধরনের দলের সঙ্গে খেলার সুযোগ পায় না, তারা তা পায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে তাদের জার্মানি এবং ওই মানের বড় দলগুলোর বিপক্ষে খেলতে হয়, যাদের বিপক্ষে আমরাও খেলতে চাইবো না।’  

সান মারিনোর ফুটবলারদের সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের শারীরিক শক্তির পার্থক্য আছে মনে করেন ডুলি। তারপরও এই ম্যাচে ইতিবাচক থাকার জোর দিয়ে তিনি বলেন, ‘দলটি (বাংলাদেশ) এই প্রথম ইউরোপে কোনও ইউরোপীয় দলের বিপক্ষে খেলছে, যা দেশের জন্য এবং খেলোয়াড়দের জন্য অত্যন্ত রোমাঞ্চকর একটি ব্যাপার। দ্বিতীয়ত, এটি নিশ্চিতভাবেই খুব, খুব কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।’

এরপরই কোচের কথা, ‘বেশিরভাগ এশীয় অঞ্চলের মানুষ জানে না ইউরোপীয়রা দেখতে কেমন। যখন আপনি এখানে আসবেন, দেখবেন তারা প্রায় ২ মিটার লম্বা এবং শক্তিশালী। আপনি জানেন যে বাতাসের লড়াইয়ে (হেডিংয়ে) তাদের অনেক বড় সুবিধা থাকে এবং তারা হয়তো নিজেদের ধারণার চেয়ে কিছুটা ধীরগতির হতে পারে। তাই শেষ পর্যন্ত আপনাকে শারীরিক সংঘর্ষ এড়িয়ে চলতে হবে।” 

আজকের ম্যাচে ৪-৩-৩ ছকে খেলবে বাংলাদেশ আর সান মারিনো খেলবে ৪-৩-২-১ ছকে।  

বাংলাদেশের একাদশ 

মিতুল মারমা, সাদ উদ্দীন, তারিক কাজী, তপু বর্মণ, ইসা ফয়সাল, সোহেল রানা, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, রফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html