ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন ও কনসার্ট

UttorbongoBD
June 6, 2026 4:30 am
Link Copied!


ফুটবলপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন ও সাংস্কৃতিক কনসার্ট।

শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। শোভাযাত্রাকে ঘিরে টেকনাফজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বাইক শোডাউন শেষে মেরিন ড্রাইভ এলাকায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় ফুটবলপ্রেমী ও দর্শকরা উপভোগ করেন আনন্দঘন সন্ধ্যা।

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন ও সাংস্কৃতিক কনসার্ট

আয়োজক হেলাল উদ্দিন বলেন, ‘খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। আমরা আশা করছি, এবার ফুটবল বিশ্বে কাঁপিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলবেন বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।’

সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html