ঢাকাSunday , 21 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া


June 21, 2026 8:50 am
Link Copied!


শনিবার সকাল ১০টার ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে হাজারতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জাপান ও তিউনিসিয়া। যা একটি মাইলফলক। ম্যাচটি দেখাবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। 

ডালাসে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। অন্যদিকে মন্টেরেতে সুইডেনের কাছে ৫-১ গোলে হারে তিউনিসিয়া। ঐতিহাসিক এই ম্যাচের আগে দুই দলের অবস্থান ভিন্ন হলেও গুরুত্বের দিক থেকে ম্যাচটি বিশেষ তাৎপর্য বহন করছে।

এবারের বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড ২০৯টি দল অংশ নেয়। তুলনায় ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল মাত্র ১৩।

এশিয়া ও আফ্রিকা মিলিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য ১৭টি স্থান বরাদ্দ ছিল। পাশাপাশি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জন্য রাখা হয় আরও দুটি।

এদিকে প্রথমবারের মতো ওশেনিয়া অঞ্চলের জন্য সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করে ফিফা।

২০১৬ সালে চালু হওয়ার পর থেকে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির মাধ্যমে দেশীয় ও আঞ্চলিক ফুটবল উন্নয়নে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে।

তিউনিসিয়া টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। মাইলফলকের এই ম্যাচে নিজের দেশকে খেলতে দেখে একজন এভাবেই প্রতিক্রিয়া জানালেন, ‘বিশ্বকাপের ১,০০০তম ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই…দারুণ।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html