ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 

UttorbongoBD
June 6, 2026 9:00 am
Link Copied!


ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দুইবারের চ্যাম্পিয়নরা এবার হ্যাটট্রিক মিশনে মাঠে নামছে আজ শনিবার। ফাইনালে সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তারা। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস টিভি ও তাদের ইউটিউব চ্যানেল। 

ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ২০১৬ সালের পর এবারই প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।

২০২২ ও ২০২৪ সালে শিরোপা জয়ের পর টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণের পথে আর মাত্র এক ধাপ দূরে রয়েছে তারা। তবে এবারের অভিযানে একটি ধাক্কাও খেতে হয়েছে। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

তবে ভারতের শক্তিমত্তার কথা স্বীকার করে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা। তার মতে, ২০২২ ও ২০২৪ সালে নেপালে শিরোপা জয়ের পথে যেমন কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে, এবারও তেমন যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তার দল। ম্যাচের আগে বলেছেন, ‘মানসিকভাবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছি। সামনে যাই আসুক, সেটি মোকাবিলা করতে হবে। এই সুযোগ আমরা অর্জন করেছি, তাই মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ম্যাচের বাইরের কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি না। পুরো মনোযোগ ম্যাচ ও পারফরম্যান্সে।’

অন্যদিকে, সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত গ্রুপ পর্বেই করেছে ১৪ গোল! তবে সর্বশেষ দুই আসরে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল। সেই দুই আসরেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html