ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ

UttorbongoBD
June 6, 2026 9:20 am
Link Copied!


অস্ট্রেলিয়ায় অবৈধ ও নিষিদ্ধ এক লাখেরও বেশি জ্যান্ত তেলাপোকা জব্দ করা হয়েছে এক প্রজননকারীর কাছ থেকে। বহিরাগত অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে দেশটির ইতিহাসে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় জব্দের ঘটনা বলে গত শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাথার্স্ট শহরের এক বাণিজ্যিক প্রজননকারীর কাছ থেকে গত মে মাসে মাদাগাস্কার হিসিং এবং দুবিয়া জাতের তেলাপোকার এই বিশাল চালান জব্দ করা হয়। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন, জ্বালানি, পরিবেশ ও পানি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, জব্দ করা এই তেলাপোকাগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ অস্ট্রেলিয়ান ডলার (১ লাখ ৪২ হাজার মার্কিন ডলার)।

মাদাগাস্কার হিসিং প্রজাতিটি বিশ্বের অন্যতম বড় জাতের তেলাপোকা, যা লম্বায় ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে মানুষের আঙুলের চেয়েও বড় আকৃতির একটি চকচকে বাদামি অমেরুদণ্ডী প্রাণী দেখা গেছে। এটি অস্ট্রেলিয়ার সাধারণ তেলাপোকার চেয়ে আকারে অনেক বড়, যা সাধারণত ০.৯ থেকে ১.৪ ইঞ্চি লম্বা হয়।

কর্মকর্তাদের উদ্ধৃত করে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, এই বড় আকারের তেলাপোকাগুলো সম্ভবত সরীসৃপদের সাশ্রয়ী খাবার হিসেবে বিক্রি করা হচ্ছিলো। কারণ আকারে বড় হওয়ায় এগুলো সংখ্যায় কম লাগে। তবে কর্মকর্তারা পোষা প্রাণীর মালিকদের তাদের টিকটিকিকে খাওয়ানোর জন্য এই তেলাপোকার পরিবর্তে ঝিঁঝিঁ পোকা ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদাগাস্কার হিসিং এবং দুবিয়া উভয় জাতের তেলাপোকা অস্ট্রেলিয়ায় আমদানি করা সম্পূর্ণ বেআইনি। এগুলো যেভাবে বা যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, আইনগতভাবে তা রাখা, প্রজনন করা বা বিক্রি করা নিষিদ্ধ।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাথার্স্টের ওই প্রজননকারীর বিরুদ্ধে এখনও কোনও আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে জব্দকৃত তেলাপোকাগুলোকে ব্যথাহীনভাবে মেরে ফেলা হবে।

সূত্র: এপি





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html