ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি আজ


June 23, 2026 5:55 am
Link Copied!


বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৩ জুন) গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের নির্দেশে দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা গণশুনানির দিন নির্ধারণ করেছেন।

সোমবার (২২ জুন) বিকালে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য জানান।

নবসৃষ্ট তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান গত শুক্রবার জেলা প্রশাসককে ফোন করে নাম পরিবর্তনের নির্দেশ দেন। পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পৌঁছে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে রোববার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনটি ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন এবং নাম পরিবর্তনের জন্য পৃথক কমিটি গঠন করেন। ওই বৈঠকেই মঙ্গলবার বেলা ১০টায় গণশুনানির সময় নির্ধারণ করা হয়।

জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছিল। এছাড়া মোকামতলায় ‘স্বর্ণগ্রাম’ নামে আরেকটি ইউনিয়নের নামকরণ করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রীর লন্ডনপ্রবাসী এক ভাতিজির পারিবারিক নাম ‘স্বর্ণ’ থেকে ওই ইউনিয়নের নাম রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শুধু মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে বগুড়াসহ দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দিয়ে বলেন, তার পৈতৃক বাড়ি ও সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ ছিল ‘মিরাকল’।

মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক ও নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, মঙ্গলবার বেলা ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাইকিং, মসজিদ ও হাটবাজারে নোটিশ টানিয়ে এলাকাবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, “এলাকার ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের নামকে গুরুত্ব দিয়েই নতুন নাম নির্ধারণের চেষ্টা করা হবে।”

সীমান্ত ইউনিয়নের প্রশাসক ও কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে।”

এর আগে জেলা প্রশাসকের নির্দেশে গঠিত একটি কমিটি স্থানীয় পর্যায়ে গণশুনানি শেষে চারটি ইউনিয়নের নামের সুপারিশ করে। পরে জেলা প্রশাসক ১১ ও ১৪ জুন পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউনিয়নগুলোর নাম চূড়ান্ত করেন। তবে নামকরণ নিয়ে বিতর্ক শুরু হলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

তবে স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। স্থানীয় অনেকেই এ ইউনিয়নের নামও পরিবর্তনের দাবি জানিয়েছেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html