ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের নিয়ম শিথিল করলো ফিফা


June 6, 2026 11:40 am
Link Copied!


বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। সমর্থকদের সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ফিফা জানায়, ২০২৬ বিশ্বকাপের যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত যেকোনও ম্যাচে দর্শকরা একটি করে ২০ আউন্স (৫৯০ মিলিলিটার) ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

তবে ফিফা স্পষ্ট করেছে, নিরাপত্তার কারণে শক্ত কাঠামোর পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।

এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় উল্লেখ ছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার বা ৩৩ দশমিক ৮ আউন্স ধারণক্ষমতার স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। কিন্তু মঙ্গলবার হালনাগাদ করা নথিতে বলা হয়, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বোতল নিক্ষেপের মাধ্যমে খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি এড়াতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক আয়োজক শহরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পানির বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ইংল্যান্ডের সমর্থকদের একটি সংগঠন ‘ফ্রি লায়ন্স’ এক বিবৃতিতে বলেছে, ‘সমর্থকদের প্রথম প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই এমন ছিল যে, এটি অর্থ আয়ের আরেকটি কৌশল ছাড়া কিছু নয়।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে বলেছেন, মূলত অর্থ আয়ের উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 





Source link

🔴 LIVE