ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না কেন

UttorbongoBD
June 24, 2026 4:35 pm
Link Copied!


দুপুরে ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়ার এমন পরিবর্তন দেখে অনেকের মনেই স্বস্তি জেগেছিল। কারণ কয়েকদিন ধরেই বিরাজ করছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস বলছে, এই ভ্যাপসা গরম এখনই কমার সম্ভাবনা নেই। তবে এতো বৃষ্টি হওয়ার পরও কেন গরম লাগছে?

আবহাওয়া পূর্বভাসে জানানো হয়, বুধবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী পাঁচ দিন দেশের বিভন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির আভাস থাকলেও স্বস্তি মিলছে না, কারণ গরমের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে উচ্চ আর্দ্রতার কারণে রাজধানীবাসীর কাছে গরমের অনুভূতিও বেশি হতে পারে।

আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে আবহাওয়া প্রধানত বৃষ্টি বা বজ্র বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার বায়ুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে এই সময়ে। এই জলীয় বাষ্পের কারণে শরীরে প্রচুর ঘাম হয়। ঘাম সহজে শুকায় না। আর এই ঘামের কারণে একটু গরম পড়লে মনে হয় গরমটা অনেক বেশি। এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যকার পার্থক্য না থাকাটাও গরমের একটি বড় কারণ। দেখা গেছে, দুই তাপমাত্রার ব্যবধান ৭ ডিগ্রি সেলসিয়াস।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html