ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

UttorbongoBD
June 24, 2026 7:25 pm
Link Copied!


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক তৎপরতায় লাগেজটি উদ্ধার করা সম্ভব হয়।

বুধবার (২৪ জুন) সকালে লাগেজটি উদ্ধার ও পরে মালিকের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত এপিসি মো. নিজাম উদ্দীনের কাছে বিদেশফেরত প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা তার হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে জানান। পরে এপিসি নিজাম তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে শিফটের দায়িত্বে থাকা থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে জানান।

ওয়াসিম মিয়ার নির্দেশনায় আনসার সদস্যরা হারানো লাগেজ উদ্ধারে মাইকিং, অনুসন্ধান এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজখবর শুরু করেন।

একপর্যায়ে জানা যায়, দুবাই প্রবাসী ঈমান আলী ভুলবশত নিজের লাগেজ বিমানবন্দরে রেখে ওমান প্রবাসী শাহীন মৃধার লাগেজ নিয়ে চলে যান। এ কারণে শাহীন মৃধা নিজের লাগেজ খুঁজে না পেয়ে আনসার সদস্যদের সহায়তা চান।

এ সময় ক্যানোপি এলাকায় পড়ে থাকা মালিকবিহীন একটি লাগেজের ট্যাগ পরীক্ষা করে এপিসি নিজাম উদ্দীন একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে সেই নম্বরে যোগাযোগ করলে দুবাই প্রবাসী ঈমান আলীর সঙ্গে কথা হয়। বিষয়টি জানতে পেরে তিনি আবারও বিমানবন্দরে ফিরে আসেন।

পরে তার সঙ্গে থাকা লাগেজটি যাচাই করে দেখা যায়, সেটি আসলে ওমান প্রবাসী শাহীন মৃধার হারিয়ে যাওয়া লাগেজ। পরে উভয় যাত্রীর লাগেজের ট্যাগ নম্বর, সঠিক বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে লাগেজ হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে প্রবাসী শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত ও দায়িত্বশীল সহায়তার জন্য দায়িত্বরত আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html