ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ হারালো আরও ৩ শিশু  

UttorbongoBD
June 24, 2026 10:00 pm
Link Copied!


হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে জানানো হয়েছে, মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯ জন।  

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ জন।  

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৩৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৫ হাজার ৭৬০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১১ জন ও আক্রান্ত ৫১ হাজার ৭৭১ জন।   

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html