ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লেবাননের প্রেসিডেন্টকে ‘প্রকৃত শত্রুর’ দিকে নজর দিতে বললেন আরাঘচি

UttorbongoBD
June 6, 2026 2:40 pm
Link Copied!


ইসরায়েল এবং ইরান-সমর্থিত লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধের আবহে বৈরুতের অভ্যন্তরীণ বিষয়ে তেহরান হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলেছিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন, জনাব আউনের মন্তব্য শুনলে যে কারও মনে হতে পারে যে ইরানই হয়তো লেবাননের এক-পঞ্চমাংশ এলাকা দখল করে রেখেছে, দেশের এক-চতুর্থাংশ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন তার দেশে বোমা হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, লেবানন যদি ইরানের জন্য দরকষাকষির হাতিয়ার হতো, তাহলে অনেক আগেই আমাদের একটি চুক্তি হয়ে যেত।

লেবাননের প্রেসিডেন্টের উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, জনাব প্রেসিডেন্ট, আপনার দেশকে আপনার আসল শত্রুর হাত থেকে রক্ষা করুন।

এর আগে গত শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের আলোচনা ও দরকষাকষির ক্ষেত্রে লেবাননকে একটি ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে ইরান এবং এর মূল্য দিতে হচ্ছে লেবাননের জনগণকে।। ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নতুন যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহ প্রত্যাখ্যান করার পর আউনের পক্ষ থেকে এই মন্তব্য আসে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html