ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

UttorbongoBD
June 26, 2026 3:30 pm
Link Copied!


চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাদামবিবিরহাট পদচারী–সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন (৪২)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ছিলেন তিনি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে মহিউদ্দিনের মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস মহিউদ্দিনের মোটরসাইকেলটিকে অতিক্রমের চেষ্টা করে। এতে দুটি গাড়ির মাঝখানে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন। তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাকিরুল ইসলাম দুপুরে বলেন, মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে গাড়ি তিনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html