ঢাকাFriday , 26 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির গোলের উদাহরণ টেনে ভিএআর নিয়ে ফিফায় ব্রাজিলের অভিযোগ

Tariqul Islam
June 26, 2026 4:20 pm
Link Copied!


বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ব্রাজিল। বাতিল হওয়া একটি গোলের ঘটনায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারা উদাহরণ হিসেবে টেনেছে লিওনেল মেসির একটি গোলের ঘটনাকে।

বুধবার মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় কার্লো আনচেলত্তির ব্রাজিল। ম্যাচের শুরুতে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ২০ মিনিটে তিনি আবারও বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।

এই সিদ্ধান্তের পরই ফিফার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় সিবিএফ। ব্রাজিলের সংবাদমাধ্যম এস্তাদাও-এর হাতে আসা সেই চিঠিতে টুর্নামেন্টজুড়ে ভিএআরের সিদ্ধান্ত গ্রহণে একই মানদণ্ড অনুসরণের দাবি জানানো হয়।

সিবিএফ জানায়, পুরো টুর্নামেন্টে ভিএআর কেবল স্পষ্ট ও সুস্পষ্ট ভুলের ক্ষেত্রেই হস্তক্ষেপ করেছে এবং মাঠের রেফারির সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে। তাদের মতে, এই নীতিই ফুটবলের জন্য ইতিবাচক, কারণ এতে রেফারির কর্তৃত্ব বজায় থাকে এবং খেলার গতি অক্ষুণ্ন থাকে।

চিঠিতে আরও বলা হয়, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাতিল হওয়া গোলটি টুর্নামেন্টজুড়ে অনুসৃত এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না। শুধু ব্রাজিল নয়, স্কটিশ খেলোয়াড়দের প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় যে তারা এমন পর্যালোচনা বা গোল বাতিলের সিদ্ধান্ত প্রত্যাশা করেনি।’

সেখানে আরও বলা হয়, ‘আমাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পুনর্বিবেচনা করানো নয়। বরং আমরা চাই, ভিএআরের হস্তক্ষেপের মানদণ্ড যেন পুরো টুর্নামেন্টে সব দলের ক্ষেত্রে সমান, স্বচ্ছ ও ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়।’

নিজেদের যুক্তি জোরালো করতে আর্জেন্টিনার গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির প্রথম গোলের ঘটনাও উল্লেখ করেছে সিবিএফ। তাদের দাবি, ওই পরিস্থিতি এবং ব্রাজিলের বাতিল হওয়া গোলের ঘটনায় ভিএআরের প্রয়োগে অসঙ্গতি ছিল।

এছাড়া ম্যাচের রেফারি হিসেবে মেক্সিকোর সেসার আর্তুরো রামোসকে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে ব্রাজিল। সিবিএফের দাবি, অতীতে তার বিতর্কিত সিদ্ধান্তের ইতিহাস বিবেচনায় ফিফার অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল।

রামোসকে ঘিরে ব্রাজিলের আপত্তি নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও তার রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সিবিএফ। সেই ম্যাচে জোয়াও মিরান্দাকে কর্নারের সময় ফাউল করা হলেও রামোস ভিএআরের সহায়তা নেননি বলে অভিযোগ তুলেছিল ব্রাজিল। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html